মঠবাড়িয়ায় প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
পিরোজপুরের মঠবাড়িয়ায় ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কে. এম লতিফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের অর্থ আত্মসাৎ ও তার দূর্নীতি পরায়নতার বিরুদ্ধে গতকাল ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় সহকারী প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের লাইব্রেরী কক্ষে গণমাধ্যমকর্মীদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি বলেন, এ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন শ্রদ্ধেয় এমাদুল হক, শামছুল হক স্যারের মত সৎ, যোগ্য ও গুনি প্রধান শিক্ষকগণ। এককালে এ প্রতিষ্ঠানের নাম ছিল গোটা দেশব্যাপী। কিন্তু পরিতাপের বিষয় প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ২০০৭ সালে যোগদান দিয়েই বিতর্কীত কর্মকান্ডে জড়িয়ে পরেন, যা গোটা মঠবাড়িয়াবাসী অবগত রয়েছেন। ২০১৮ ইং সনে তার অত্যাচারে অতিষ্ট হয়ে তার বিরুদ্ধে তৎকালীন ২৭ জন শিক্ষক কর্মচারী ম্যানেজিং কমিটির বরাবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি নিঃশর্ত ক্ষমা চেয়ে উক্ত অভিযোগ থেকে মুক্তি চেয়েছেন। যার প্রমাণ তৎকালীন ম্যানেজিং কমিটি। ২০২০ সালে ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে বিভিন্ন নোংরা খেলায় মেতে ওঠেন। তার সে প্রত্যক্ষ মদদে শিক্ষকদের মাঝে বিভাজনের সৃষ্টি হয়। নির্বাচন বন্ধ হলে বিধি মোতাবেক এডহক কমিটির কথা থাকলেও তিনি তা না করে পূর্বের কমিটি বহালের জন্য কোর্টে আবেদন করেন। এক পর্যায়ে শিক্ষক কর্মচারী তার অত্যাচার ও বিতর্কীত কর্মকান্ড থেকে আপনাদের প্রাণের প্রতিষ্ঠানকে বাঁচাতে সংবাদ সম্মেলন, মানব বন্ধন ও লাগাতার অবস্থান কর্মসূচী দেন। সে কর্মসূচীতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন জাতীর শ্রেষ্ঠসন্তান বীর মুক্তিযোদ্ধাগণ। তার এ দূর্নীতি তদন্ত করে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ২ লাখ আত্মসাৎকৃত টাকা থেকে ৮২ হাজার টাকা বিদ্যালয়ের এ্যাকাউন্টে জমা প্রদান করেন। তিনি মঠবাড়িয়া শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভুঞার যে তদন্তের কথা উল্লেখ করেছেন, তা মোটা অংকের টাকার বিনিময়ে করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচীর এক পর্যায়ে মঠবাড়িয়া পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, থানা অফিসার ইনচার্জ ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ অনেকের সামনে ছুটি নিয়ে স্কুল ত্যাগ করবেন বলে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে তা সিদ্ধান্ত হয়। আমি গত ২৮/০১/২০২১ইং তারিখ প্রশাসনিক দাফতরিক দায়িত্ব পাই। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী সে দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছি। অথচ প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বিগত ৮ মাস ধরে বিনা ছুটিতে স্কুলের দায়িত্ব পালন না করে বাগেরহাটে করছেন। তার অনিয়ম ও দূর্নীতি ধামা-চাপা দিতে মঠবাড়িয়ায় এসে কোনো এক স্থানে বসে আমার বিরুদ্ধে উল্টো সংবাদ সম্মেলন করেছেন। যা মাছে কোচ ধাওয়া করার মতো যেন অবস্থা। তিনি এখানে দায়িত্বে থাকাকালীন আমাদের বিরুদ্ধে স্থানীয় থানায় তার মেয়ে, স্ত্রীকে ইভটিজিং সহ বিভিন্ন হয়রানী মূলক ঘটনা নিয়ে শিক্ষকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যে ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এতে তার লজ্জা না থাকলেও আমরা সকল শিক্ষক সমাজ আজ লজ্জিত। এ ছাড়াও তিনি স্কুলের নৈশ প্রহরী পান্না মিয়াকে অহেতুকভাবে মারধর করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ
কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ