ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

২৮ মে ঢাকার সমাবেশ সফল করতে মধুখালীতে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ২৪-৫-২০২৫ দুপুর ৪:৭

"তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মধুখালী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ মে শুক্রবার বিকেল ৪টায় মধুখালী উপজেলার ৩ নম্বর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক এস. এম. মুক্তার হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ তারিকুল ইসলাম এনামুল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর বিভাগের সমন্বয়ক সাব্বির আহমেদ দিপু। তিনি বলেন,

"আজকের তরুণ সমাজ শুধু ভাত ও ভোটের অধিকার নয়, রাজনৈতিক অংশগ্রহণের অধিকারও চায়। যুবদল সেই অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সহযাত্রী।"

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন

মাহমুদুল হাসান বাপ্পী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় যুবদল; সহ-সমন্বয়ক, ফরিদপুর বিভাগ

রোকনুজ্জামান তালুকদার, সাবেক সহ-কোষাধ্যক্ষ, কেন্দ্রীয় যুবদল; সহ-সমন্বয়ক, ফরিদপুর বিভাগ

মোঃ রাজিব হোসেন, সভাপতি, যুবদল ফরিদপুর জেলা শাখা

মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক, ফরিদপুর জেলা যুবদল

মোঃ আব্দুল আলিম মানিক, সহ-সভাপতি, ফরিদপুর জেলা যুবদল

মোঃ ইকবাল হোসেন ইকবাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মধুখালী উপজেলা যুবদল

মোঃ জহিরুল ইসলাম লিটন, সদস্য সচিব, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দল

ওমর ফারুক, আহ্বায়ক, মধুখালী উপজেলা ছাত্রদল

সাদ্দাম আরেফিন, সদস্য সচিব, মধুখালী উপজেলা ছাত্রদল

মোঃ মিজানুর রহমান কালা, আহ্বায়ক, মধুখালী পৌর যুবদল

মোঃ রায়হান মোল্লা, সদস্য সচিব, মধুখালী পৌর যুবদল

মোহাম্মদ রাজু বিশ্বাস, যুগ্ন আহবায়ক মধুখালী পৌর যুবদল 

প্রস্তুতি সভাকে আরও উৎসাহব্যঞ্জক করতে মধুখালী পৌর যুবদলের পক্ষ থেকে একটি বিশাল মিছিল সভাস্থলে এসে যোগ দেয়, যা পুরো পরিবেশকে উদ্দীপ্ত করে তোলে।

সভায় বক্তারা বলেন, ২৮ মে’র সমাবেশ হবে তারুণ্যের শক্তি ও সাহসের বহিঃপ্রকাশ। এ সমাবেশের মাধ্যমে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুব সমাজের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি শক্ত বার্তা দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার