ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি মেলা -২০২৫ উদ্বোধন


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৫-৫-২০২৫ দুপুর ২:৪৬

উপজেলা ভূমি অফিস, সা়ভারের আয়োজনে আজ রোববার (২৫ মে) সকাল ১০টায় “ভূমি মেলা ২০২৫” এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বকর সরকার প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনীতে ৩ টি ভূমি অফিস  মেলায় অংশগ্রহণ করে সাধারণ জনগণের সেবা প্রদান করতে থাকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জহিরুল আলম, ঢাকা জেলা বিএনপির সাবেক  সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হক বিল্টু আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি ) সাদিয়া আকতার সাভার অফিসের সার্ভেয়ার জিয়া হোসেন , ক্যাশিয়ার সোবহানসহ অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর সার্টিফিকেট পেশকারসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা সদর সহকারী কমিশনার( ভূমি) মোঃ জহিরুল আলম বলেন, ভূমি সেবা কে  প্রান্তএলাকায় পৌঁছে দেয়ার লক্ষ্যেই এই ভূমি মেলা। এই মেলা তিন দিনব্যাপী চলবে গ্রামেগঞ্জের অনেক মানুষ উপকৃত হবে। 

“ভূমি মেলা ২০২৫ আজ থেকে শুরু হয়েছে এবং এটি আগামী তিন দিনব্যাপী চলবে। ভূমি সংক্রান্ত সকল ডিজিটাল ও সরাসরি সেবা আমরা জনগণের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।  এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বকর সরকার বলেন, আমি সাভার বাসিকে আহ্বান জানাই— আপনারা সকলে এসে ফ্রি সেবা গ্রহণ করুন।”

সকালে ভূমি অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়, যা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার ভূমি অফিসে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, স্থানীয় নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মেলায় নাগরিকরা ভূমি সংক্রান্ত খতিয়ান উত্তোলন, নামজারি, মিউটেশন, পর্চা প্রাপ্তি, অনলাইনে আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল সেবা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। উল্লেখ্য উদ্বোধনী  মেলায় ৩ টি ভূমি অফিস বাগধুনিয়া ইউনিয়ন ভূমি অফিস, 
ফুলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে সেবা কার্যক্রম চলমান।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান