মুরাদনগরে ভূমি মেলা উদ্বোধন
" নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নীজের ভূমি সুরক্ষিত রাখি " এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুরাদনগরে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১০ টায় মুরাদনগর উপজেলা ভূমি অফিস সংলগ্ন মাঠে এ মেলার আয়োজন করেন উপজেলা ভূমি অফিস। মেলায় অনলাইনে নিজেদের জমির খাজনা ও খারিজ কিভাবে করা যায় এ বিষয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
এর আগে উপজেলা সহকারী কমিশনার ভূমি সাকিব হাসানের নেতৃত্বে বিশাল ভূমি মেলার একটি রেলী বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
রেলী শেষে মেলায় সহকারী কমিশনার ভূমি সাকিব হাসান খানের সভাপতিত্বে উদ্বোধনী রাখেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার ও অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আব্দুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন, " খাজনা না দেওয়ার কারণে জমির মামলা মোকদ্দমাসহ নানা জটিলতা সৃষ্টি হয়। জমির খাজনা যদি নিয়মিত আপডেট থাকে তাহলে ভুয়া দলিল ও ভুয়া খারিজ কম হবে। তাই সকলে অনলাইন এ্যাপের মাধ্যমে ঘরে বসেই খুব সহজে জমির খাজনা পরিশোধ করুন "। ভূমি অফিসের নাজির আশিকুর রহমানের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, মুরাদনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান, শ্রীকাইল ইউনিয়ন ভূমি সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল হালিম ও সাংবাদিক বেলাল উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ,
ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
এমএসএম / এমএসএম
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার