পাবনায় ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সংরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখেই সারাদেশের ন্যায় পাবনায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
ঈাবনা জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত ) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন।
রোববার সকাল ১০টায় পাবনা সদর ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে ফিতা কেটে এই ভূমি মেলার উদ্বোধন করা হয়।
মেলার শুরুতে সকালে সদর ভূমি অফিস চত্বরে বিভিন্ন রং বে রংয়ের বেলুন উড়ানো হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরার সভাপতিত্বে সচেতনতা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম। এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজিনুর রহমান, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম, জেলা গণ অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, দিন বদলের সাথে ভূমির সংকট বেড়েই চলেছে। রয়েছে কাগজপত্রাদি নিয়ে নানা জটিলতা। এসব জটিলতা সাধারণ মানুষ বুঝতে পারেন না। ফলে ভূমি সংক্রান্ত সেবায় গ্রাহক ও সেবা প্রত্যাশী উভয়ই ভোগান্তিতে পড়েন। এসব বিষয়ে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ মেলার আয়োজন। বক্তারা আরো বলেন, দেশের অধিকাংশ মামলা, ঝগড়া বিবাদ এই ভূমি নিয়ে সংগঠিত হয়। তাই এর সঠিক ও সুষ্ঠ সুরাহা প্রয়োজন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার কেনো ভূমি নিয়ে মেলার আয়োজন করছেন। এটা বুঝতে হবে সবাইকে। সরকার দেশের সকল ভূমির মালিকদেও বোঝাতে চাচ্ছেন যে, ব্যাংক একাউন্ট খুলে যেভাবে নিজের টাকা রাখতে পারেন। ঠিক একইভাবে ভূমি অফিসে এসে নিজের একাউন্টের মাধ্যমে নিজের মালিকানাধীন ভূমির হালনাগাদ করতে পারবেন। এরজন্য কারও কাছে ধরণা দিতে হবে না।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ