মেহেরপুরে ১৯ জন নারী-পুরুষকে বাংলাদেশের ভিতরে পুশিং করল ভারতের বিএসএফ
মেহেরপুরে ১৯ জন নারী-পুরুষ কে বাংলাদেশের ভিতরে পুশিং করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। ২৫ মে (রবিবার) সকালের দিকে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ বাহিনী ১৯ জনকে পুশিং করছে বাংলাদেশের দিকে।
এ সময় মেহেরপুরের মুজিবনগর কেদারগঞ্জ বাজার এলাকার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছিল। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে এবং ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ মুজিবনগর ক্যাম্পের সদস্যরাও সেখানে উপস্থিত হয়। আটককৃতদের মেহেরপুর মুজিবনগর থানায় নিয়ে যাওয়া হয়।
আটককৃত ব্যক্তিদের মধ্যে ০৫ জন পুরুষ, ০৫ জন মহিলা ও ৯ জন শিশু রয়েছেন তাদের পরিচয় নিচে দেওয়া হল -কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারি থানার কাঠগিরি গ্রামের আব্দুল জলিলের মেয়ে মোমেনা খাতুন এবং তার ৩ ছেলে মোজাম্মেল হক (২৩)মোস্তাক আহমেদ (১৯) ও কাবিল (১১)।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার জয় মঙ্গল ১১ মাথা গ্রামের জালালউদ্দিন এর ছেলে মইনুল ইসলাম স্ত্রী কাঞ্চন বেগম এবং ছেলে কারণ(১৪) রবিউল (৭) এবং মেয়ে মরিয়ম (৪)।লালমনিরহাট জেলার সদর থানার চুঙ্গগাড়া গ্রামের মৃত গনেশ চন্দ্র পাল এর ছেলে নিতাই চন্দ্র পাল তার স্ত্রী গীতা রানী পাল মেয়ে পার্বতী পাল (১৫) পূজা রানী পাল (৭) ও আরতী পাল (৩)।
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার কুঠিচন্দ্র খানা গ্রামের খলিল এর ছেলে আমিনুল ইসলাম স্ত্রী পারুল দুই মেয়ে আমেনা (৪) ও আরফিনা (১১মাস)।ঘটনা সূত্রে জানা গেছে যে তারা ভারতের হরিয়ানা রাজ্যে বসবাস করত। বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কাজের সন্ধানে। আজ থেকে কয়েকদিন আগে ভারতের আইন-শৃঙ্খলা বাহিনী তাদের আটক করে মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেলখানায় আটক রাখা হয় এবং আজ সকালের দিকে তাদেরকে সীমান্ত পার করে বাংলাদেশের ছেড়ে দেওয়া হয়।
মেহেরপুর মুজিবনগর থানার অফিস ইনচার্জ মিজানুর রহমান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্ত পার হয়ে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে বিআরটিসি কাউন্টারে অবস্থান করছে। আমরা এসে তাদের জিজ্ঞাসাবাদ করি এবং এর সত্যতা পাওয়াই তাদেরকে আটক করে মুজিবনগর থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আরো জানান।
এমএসএম / এমএসএম
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি