ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

মধুখালীতে বাংলালিংক ডিস্ট্রিবিউশন অফিসে চুরি, প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ২৬-৫-২০২৫ দুপুর ২:৩৪

ফরিদপুরের মধুখালীতে উপজেলা পরিষদের গেটের সামনে অবস্থিত মাইশা টেলিকম নামক বাংলালিংক ডিস্ট্রিবিউশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৫ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

মাইশা টেলিকমের স্বত্বাধিকারী মোঃ গোলাম মহিম জানান, “প্রতিদিনের মতো শনিবার রাত ৭টার দিকে অফিসের কাজ শেষ করে বাসায় চলে যাই। পরদিন সকালে অফিসে এসে দেখি ভেতরের সবকিছু তছনছ করা। এরপর আমি ও আমার কর্মচারীরা মিলে তল্লাশি করে দেখি অফিস ঘরের পেছনের দিকে উপরের টিন কেটে চোরেরা ভেতরে ঢুকেছে।”

তিনি আরও জানান, “চোরেরা অফিসে থাকা প্রিন্টার মেশিন, বাংলালিংক মিনিট কার্ড, এমবি কার্ড এবং নগদ টাকাসহ আনুমানিক ২ লাখ ৬০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।”

চুরির ঘটনার পর মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান জানান, “মাইশা টেলিকমে চুরির ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার

বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঠাকুরগাঁওয়ের ভেলাজানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কয়েকদিনের টানা ভারি বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লির ২শ পরিবার পানিবন্দি