ছাত্রকে শাসন করায় প্রধান শিক্ষকের উপর অভিভাবকের হামলা
মনোহরগঞ্জ উপজেলার ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ফাহাদ হোসেনকে ক্লাস রুমে শিক্ষক শাখাওয়াত হোসেন শাসন করার জন্য শিক্ষার্থী ফাহাদের অভিভাবক এসে প্রধান শিক্ষককে হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকল মনোহরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন হামলার শিকার ঐ প্রধান শিক্ষক।সরজমিনে গিয়ে জানা যায় - শনিবার ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় নবম শ্রেণির ছাএ ফাহাদ হোসেন এক ছাত্র উচ্চস্বরে কথা বলায় সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন শিক্ষার্থীকে শাসন করেন। বিষয়টি শিক্ষার্থীর বাবা খোরশেদ আলম অবগত হলে,বিকালে বহিরাগত লোকজন এনে স্কুল অফিসে গিয়ে শিক্ষক শাখাওয়াত হোসেনকে না পেয়ে প্রধান শিক্ষক ইলিয়াস ভূঁইয়ার উপর হামলা করেন।বিষয়টি জানাজানি হলে স্কুলের সকল শিক্ষার্থী ক্লাস বর্জন করে শিক্ষকের উপর হামলার বিচার দাবী করেন।পরে বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। শিক্ষকেরা প্রধান শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি কাছ জানাতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর পাঠানো হয়েছে এ ঘটনায় একজনকে আটক করছে থানা পুলিশ।মনোহরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহতাসিম বিল্লাহ এর সাথে কথা বললে, তিনি জানান -আমি খবর পেয়ে, সাথে সাথে প্রধান শিক্ষককের সাথে কথা বলেছি। পাশাপাশি বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে সমন্বয় করে অপরাধীর বিষয়ে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।
সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন বলেন, ক্লাস চলাকালীন সময় নবম শ্রেণির ছাত্র ফাহাদ উচ্চস্বরে কথা ও হাসিঠাট্টা করার কারণ আমি তাকে শাসন করছি, তাকে জোরালো ভাবে বেত্রাঘাত করিনি। সে বাহিরে গিয়ে লোকজন নিয়ে এসে আমাকে আঘাত না করে প্রধান শিক্ষক স্যারের গায়ে আঘাত করছে। হাবিব নামে এক ব্যক্তি খারাপ আচরণ ও স্যারে গায়ে আঘাত করছে।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর ঘটনার স্থলে গিয়ে ছাত্র ফাহাদ ও তার বাবা খোরশেদ আলম মিন্টুকে জিজ্ঞেসবাদ করার জন্য থানায় আনা হয়েছে। বর্তমানে তারা থানায় রয়েছে। অভিযোগ ফেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়
বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
Link Copied