ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রোভার স্কাউটের তিনদিনব্যাপী বার্ষিক দীক্ষা সম্পন্ন করল পাবিপ্রবি


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৬-৫-২০২৫ বিকাল ৫:৩০

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুুপের আয়োজনে গতকাল সন্ধ্যায় (২৫ মে) তিনদিনব্যাপী ‘বার্ষিক দীক্ষা ও ডে ক্যাম্প-২০২৫’ সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সন্ধ্যার পরে ক্যাম্প ফায়ার ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। ২৩ মে ‘বার্ষিক দীক্ষা ও ডে ক্যাম্প-২০২৫’ শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ শামীম আহসান।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রোভার স্কাউট অঞ্চলের লিডার ট্রেইনার অধ্যক্ষ মোছাঃ নিলুফা ইয়াছমিন, পাবিপ্রবি’র রোভার স্কাউট লিডার অধ্যাপক ড. মোঃ হাবিবুল্লাহ এবং ড. মোহাম্মদ নাজমুল ইসলাম,প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, বাংলাদেশ রোভার স্কাউট অঞ্চলের সহসভাপতি ফজলে রাব্বী, উপআঞ্চলিক কমিশনার  আশরাফ আলী, পাবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক বাবুল হোসেন, পাবনা জেলা স্কাউটের নেতৃবৃন্দসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবিপ্রবি’র রোভার স্কাউটের সম্পাদক ড. জিন্নাত রেহানা।
কর্মশালায় উপ-উপাচার্য অধ্যাপক ড.  নজরুল ইসলাম অতিথির বক্তব্যে বলেন, ‘রোভার স্কাউটের মাধ্যমে নিজেকে গড়ে তোলা ও সমাজকে সেবা প্রদান করতে হবে। নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনতে হবে। দেশের সেবার জন্য আরও বেশি করে ভালো কাজ করা এবং তোমাদের মধ্যে সততা থাকতে হবে। তিনি রোভারদের সকল সুযোগ-সুবিধার বিষয়ে আশ্বাস প্রদান করেন।’
 কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান বলেন, ‘রোভার স্কাউটরা মানসিক ও শারীরিক উন্নয়নে অন্যদের থেকে সবসময় এগিয়ে থাকেন। ট্রেনিংয়ের মাধ্যমেই একজন ভালো রোভার হতে পারেন। এটি একটি কষ্টসাধ্য কাজ কিন্তু ভালো লাগা থেকেই রোভাররা কাজটি করে থাকেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে তারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তিনি আরও বলেন, আমাদের রোভারদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তাদের যেকোনো প্রয়োজনে সকল ধরনের সহযোগিতা আমরা প্রশাসন থেকে করব।’
দীক্ষা প্রদান, নতুন দায়িত্ব হস্তান্তর, বিভিন্ন দলের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে ক্যাম্প ফায়ার ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এবার পাবিপ্রবি’র ৫৫ জন শিক্ষার্থীকে দীক্ষা প্রদান করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন পাবিপ্রবি’র রোভার স্কাউট লিডার মো. রওশন ইয়াজদানী।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী