ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষা ও শিল্প খাতে সহযোগিতা জোরদারে আইইউবিএটি ও অ্যাকাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৬-৫-২০২৫ বিকাল ৫:৫২

আন্তর্জাতিক ব্যবসা, কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আইইউবিএটি) এবং অ্যাকাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ-এর মধ্যে আজ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শিক্ষা ও পেশাগত দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে এ চুক্তি সম্পাদিত হয়।

আইইউবিএটি’র কলেজ অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক  ড. মোজাফফর আলম চৌধুরী এবং অ্যাকাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ-এর স্ট্র্যাটেজিক পার্টনার ড. হেনরি সু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবিএটি’র কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নারগিস, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মমতাজুর রহমান, বিভিন্ন বিভাগের সমন্বয়ক, শিক্ষক, পরিচালক ও কর্মকর্তাবৃন্দ।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান বিডি কেস কমপিটিশনে অংশগ্রহণ, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম, প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা, দক্ষতা উন্নয়ন কার্যক্রম, শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ, শিক্ষা সফরসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করবে। ভবিষ্যতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আরও যৌথ উদ্যোগ গ্রহণের সুযোগ থাকবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রফেসর ড. মোজাফফর আলম চৌধুরী বলেন, "শিক্ষা ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের পথ আরও সুগম হবে।" ড. হেনরি সু বাংলাদেশের তরুণদের জন্য বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধির প্ল্যাটফর্ম তৈরিতে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এই অংশীদারিত্বের মাধ্যমে উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং একাডেমিক উৎকর্ষ সাধনের নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা দেশের শিক্ষা ও শিল্পখাতের সমন্বিত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র‌্যালি

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব