মধুখালীতে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুরের মধুখালীতে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ‘ভূমি মেলা ২০২৫’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় মধুখালী উপজেলা ভূমি অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী, সার্ভেয়ার মোঃ মারুফ হোসেন, ক্যাশিয়ার মোঃ রেজা হাসান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অনন্যা রায়, সার্টিফিকেট পেশকার নিপা ভৌমিক, প্রসেনজিৎ বিশ্বাস, চন্দ্রা দাসসহ ভূমি অফিসের
অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আলোচনায় প্রধান অতিথি মোঃ আবু রাসেল বলেন, “আপনাদের যদি কোনো অভিযোগ বা সমস্যা থাকে, তাহলে সরাসরি আমাকে জানাবেন। আমি দ্রুত ব্যবস্থা নেব।”উল্লেখ্য, সারা দেশে ২৫ মে ‘ভূমি মেলা ২০২৫’ অনুষ্ঠিত হয়। তার ধারাবাহিকতায় মধুখালীতে ২৭ মে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।এ মেলা ও আলোচনা সভার মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা সম্পর্কে সচেতন করা ও তা আরও সহজতর করা।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত