ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বড়লেখায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন,কারণ দর্শানোর নোটিশ


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৫-২০২৫ দুপুর ১:৪০

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ডিমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তোলে তার অপসারণের দাবিতে শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসি গত শনিবার (২৪ মে) মানববন্ধন কর্মসূচি পালন শেষে ইউএনও’র মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রেরণ করেছেন।

জানা গেছে, ডিমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমানের বিরুদ্ধে স্কুলের একটি গাছ নিয়মবর্হিভুতভাবে কেটে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকাবাসি ইউএনও ও উপজেলা শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসার পত্র প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

এদিকে, প্রধান শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করে অভিযোগগুলো মিথ্যা প্রমাণের চেষ্টা চালালে অভিযোগকারি অভিভাবক সদস্যরা ও এলাকাবাসি ক্ষীপ্ত হয়ে ৭২ ঘন্টার মধ্যে তার অপসারণের দাবিতে গত ২৪ মে মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করেন বড়লেখা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আউয়াল, ইউপি সদস্য ফখরুল ইসলাম, মুরব্বি আব্দুল গনি, আব্দুল মতিন প্রমুখ।

উপজেলা শিক্ষা অফিসার একেএম জুবায়ের আলম প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শাণোর নোটিশ প্রদানের সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি (অভিযুক্ত প্রধান শিক্ষক) এখনও কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি। তবে, জবাব প্রদানের সময় এখনও পার হয়নি।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন