ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বেনাপোল সীমান্তে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে উট


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ২৭-৫-২০২৫ বিকাল ৫:১৫

যশোরের শার্শা সীমান্তবর্তী পুটখালি গ্রামে বাণিজ্যেক ভাবে শুরু হয়েছে মরুভূমির জাহাজ খ্যাত উটের খামার। ফিরোজ আল-মামুন নামে এই খামারে ৭ টি উটের লালন পালন শুরু হয়েছে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে ৭টি উটের মধ্যে ৫ টি উট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে খামার মালিক নাসির উদ্দীন। প্রতিটি উটের দাম চাওয়া হচ্ছে ৩০ লাখ টাকা তবে এখন পর্যন্ত ২৪ লাখ টাকায় ১টি উট বিক্রি করা হয়েছে বলে জানা গেছে। 
খামারের পরিচর্যাকারী আতিয়ার জানান, খামার ব্যবসায়ী নাসির উদ্দিন গত এক বছর আগে সৌদি আরব থেকে সাতটি উট আমদানি করে নিজের খামারে লালন-পালন করছেন। আগে থেকে তার বাণিজ্যিক গরুর খামার রয়েছে বর্তমান এখানে ৮শত কোরবানীর গরু আছে। ঈদুল আযহার জন্য উটগুলোকে বিশেষভাবে যত্ন্ন করা হচ্ছে। প্রতিদিন উট গুলোকে ৩ বার গোসল করানো হয়। খাদ্য হিসাবে ভুট্টা, ঘাস আর ছোলা খাওয়ানো হয় নিয়মিত। তবে সাধারনত ঘাষ লতা পাতাও খাচ্ছে। দৈনিক ৭টি উটের পেছনে ৭ হাজার টাকার মত খাবার লাগছে। 
খামার ব্যবসায়ী নাসির উদ্দিন জানান, শখের বসে করেই তিনি উটগুলো আমদানি করেছিলেন। বর্তমানে এর প্রতিটির উচ্চতা ১২ থেকে ১৫ ফুট। উট গুলো এখন কোরবানির জন্য পুরোপুরি প্রস্তুত। খামারে উট আছে এমন খবর পেয়ে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসছেন। প্রতিটি উটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ টাকা। একটি বিক্রিও হয়ে গেছে। কত টাকায় এগুলো আমদানি করা হয়েছিল তা অবশ্য তিনি জানাননি। তবে উটগুলো গত এক বছর ধরে পরম যত্নে লালন-পালন করা হচ্ছে। 
স্থানীয়রা জানান, গত বছর থেকেই বেনাপোল সীমান্তের পুটখালী এবং এর আশপাশের এলাকাগুলোর মানুষের মধ্যে উট নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ফিরোজ আল-মামুন খামারে ছুুটে যাচ্ছেন মরুভূমির জাহাজ দেখার জন্য। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্ক মানুষ-অনেকেই উটগুলোর সঙ্গে ছবি তুলছেন, ভিডিও করছেন। সব মিলিয়ে একটা প্রাণবন্ত  উৎসব মূখর পরিবেশ সৃষ্টি হয়েছে এই খামারে।
শার্শা উপজেলা প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তা তপু কুমার সাহা জানান, সাধারণত উটের চর্মরোগ ও জ্বর হয় যা চিকিৎসায় ভালো করা সম্ভব। মরুভূমির প্রাণি উট এখন শার্শা উপজেলাতে বাণিজ্যেক ভাবে চাষ হচ্ছে যা দেশের জন্য একটি গুরুত্ব বহন করছে। খামারের ৭ টি উটকে নিয়মিত কৃমিনাশক ওষুধ প্রয়োগ এবং ইনজেকশন দেওয়ার মাধ্যমে স্বাস্থ্যসম্মত রাখাতে নিবিড়ভাবে পরিচর্যা চলছে। এবং খামারে দুটি উঠ গাভীন হয়েছে তাদেরকে আলাদা ভাবে চিকিৎসা চলছে। কোন সমস্যা না হলে আগামী কয়েক মাসের মধ্যে আমরা উটের বাচ্চা প্রসব হবে এই খামারে। 

 

এমএসএম / এমএসএম

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা