টুঙ্গিপাড়ায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে কৃষিজমি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া গ্রামে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলমান থাকায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কুশলী ও গোপালপুর ইউনিয়নের দুই ইউপি সদস্য, যথাক্রমে বিল্লাল হোসেন ও শিশির, ফসলি জমিতে ড্রেজার বসিয়ে দিন-রাত বালু উত্তোলন করছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, প্রায় ২০ বিঘা জমিতে এই অবৈধ কার্যক্রম চালানো হচ্ছে, যার ফলে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে, বসতবাড়ি ও অবকাঠামো ঝুঁকিতে পড়ছে। এক সাক্ষাৎকারে বিল্লাল হোসেন বলেন, “আমার টাকা দিয়ে জমি থেকে বালু তুলছি, এতে সমস্যা হওয়ার কথা নয়।” শিশির মেম্বার দাবি করেন, তিনি কেবল দেখভালের দায়িত্বে আছেন।
পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে, দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”
উল্লেখ্য, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী অনুমোদিত এলাকা ছাড়া ও সন্ধ্যার পর বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে প্রভাবশালীদের এ ধরনের কর্মকাণ্ডে পরিবেশ ও কৃষির অপূরণীয় ক্ষতি হচ্ছে। স্থানীয়দের জোর দাবি, এই অবৈধ ড্রেজিং অবিলম্বে বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ