ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ২৭-৫-২০২৫ বিকাল ৫:১৭

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টায় টুঙ্গিপাড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মোঃ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মইনুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে উপজেলার ৩৫০ জন ইমাম ও মুয়াজ্জিনের প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি চিনি ও ১ প্যাকেট সেমাই প্রদান করা হয়। ঈদের আগে এমন উপহার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসন ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ইমাম-মুয়াজ্জিনগণ সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সরকারের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হক বলেন, “এই উপহারের মাধ্যমে আমরা ইমাম ও মুয়াজ্জিনদের প্রতি সম্মান জানাতে চাই। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

এই মহতী উদ্যোগে টুঙ্গিপাড়ার ধর্মপ্রাণ মানুষের মাঝে প্রশংসার ঝড় উঠে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত