সীতাকুণ্ডে লুট হওয়া ১২ গরু উদ্ধার, আটক ১
চট্টগ্রামের সীতাকুণ্ডে লুট হওয়া ১২টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আমিন(২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৬ মে) দিনগত রাতের শেষ দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএসবিএ হাসপাতাল সংলগ্ন একটি খালি জায়গা থেকে লুট হওয়া গরুগুলো উদ্ধার করা হয়। এগুলো কোরবানির গরু বলে যানা যায়। পুলিশ সূত্রে জানা যায় , গ্রেফতার আমিন সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বাসিন্দা। তিনি ডাকাতদলের সদস্য। তাকে মঙ্গলবার (২৭ মে) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, রোববার (২৫ মে) ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ির বগুলাবাজার এলাকায় পিকআপ ভ্যানভর্তি গরুগুলো লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনার পর সোমবার সকালে ভুক্তভোগী গরু ব্যবসায়ী মাহফুজ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় অভিযোগ করেন। সোমবার শেষ রাতে ভাটিয়ারির বিএসবি হাসপাতালের সামনের খালি জায়গায় অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়। এসময় গরু লুটে জড়িত চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। উদ্ধার গরুগুলোর আনুমানিক মূল্য ২০ থেকে ২২ লাখ টাকা। গ্রেফতার যুবক আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত