সড়ক ও জনপথের জমি থেকে মাটি কেটে বিক্রির দায়ে একজনকে কারাদণ্ড
সাভারে সড়ক ও জনপথ (সওজ) এর জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একজনকে কারাদণ্ড দিয়েছেন সাভার উপজেলা প্রশাসন। এসময় খননকৃত ওই জায়গা পুনরায় ভরাটের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ)।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে সাভার উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে তার নির্দেশক্রমে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম।
গ্রেপ্তারকৃত আসামি হলো, সাভারের রাজফুলবাড়ীয়া ছাকিপাড়া এলাকার ডাঃ এম ইদ্রিস আলমের ছেলে ফরহাদ আলম জুয়েল (৪৫)। এসময় অবৈধভাবে সরকারি মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটিব্যবস্থাপনা আইন-২০১০ এর ১১ ধারা অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয় তাকে।
এর আগে, গত শনিবার ২৪ মে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় রাতের আঁধারে সড়ক ও জনপথ এর জায়গা থেকে অবৈধভাবে মাটি কেটে পুকুর খনন করেন দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে খননকৃত ওই মাটি বিক্রি করার সময় ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে সড়ক ও জনপথ এর ঢাকা সড়ক বিভাগের কল্যাণপুর সাব-ডিভিশনের উপ-সহকারী প্রোকৌশলী তানভীর হামিদ বলেন, ঘটনার খবর পেয়ে আমরা উপজেলা প্রশাসনকে অবগত করি। এসময় তারা একজনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছেন।
তিনি আরও বলেন, আমরা ওই জায়গায় কেটে রাখা মাটি দিয়ে খননকৃত জায়গা পুনরায় ভরাটের কাজ শুরু করে দিয়েছি।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ