টুঙ্গিপাড়ায় পাট চাষিদের প্রশিক্ষণ কর্মশালা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় পাট চাষিদের জন্য একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (প্রথম সংশোধিত)” প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করে পাট অধিদপ্তর।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পাট কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান। তিনি আধুনিক পাট চাষ, উন্নত পাটবীজ ব্যবহার এবং পাট পচনের উন্নত পদ্ধতি নিয়ে আলোচনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম ও পাট অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা রিগান বিশ্বাস।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী চাষিদের আধুনিক পদ্ধতিতে পাট চাষ, বীজ উৎপাদন ও সংরক্ষণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে চাষিরা আধুনিক কৃষি প্রযুক্তির জ্ঞান অর্জন করে উৎপাদন বৃদ্ধি ও টেকসই পাট চাষে উদ্বুদ্ধ হবেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ