ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

লাকসামে ট্রেন-ট্রাক সংঘর্ষ: অল্পের জন্য রক্ষা পেলো শত শত যাত্রী


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ২৯-৫-২০২৫ বিকাল ৫:৩২

কুমিল্লার লাকসামে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মালবোঝাই একটি মিনি ট্রাকের সংঘর্ষে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। বুধবার (২৮ মে) রাত ৮টার কিছু পরে লাকসাম পৌরসভার কাছে উত্তর লাকসাম লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। ট্রেনটিতে থাকা শত শত যাত্রী প্রাণে রক্ষা পান।

লাকসাম-দৌলতগঞ্জ রেলস্টেশনের মাঝামাঝি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ওই লেভেল ক্রসিংয়ে ট্রাকটি ট্রেনের গতিরোধে পড়ে গেলে সংঘর্ষ ঘটে। ট্রেনের গতি কম থাকায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আলু বোঝাই মিনি ট্রাকটি রেলগেট বন্ধ থাকা সত্ত্বেও সিগনাল অমান্য করে উল্টো পথে ক্রসিং পার হতে গেলে দুর্ঘটনা ঘটে। ট্রেন চালক বারবার হুইসেল বাজিয়ে সতর্ক করলেও ট্রাক চালক থামেননি। ট্রেনের ইঞ্জিন ট্রাকের পেছনে ধাক্কা দিলে সেটি উল্টে যায় এবং রেললাইনের পাশের সড়কে পড়ে থাকে।

এ সময় উপকূল এক্সপ্রেস ট্রেনটি থেমে যায় এবং প্রায় ১৪ মিনিট পর দুর্ঘটনাস্থল থেকে পুনরায় যাত্রা শুরু করে নোয়াখালীর দিকে। দুর্ঘটনার ফলে প্রায় ৪৫ মিনিট সড়কে যান চলাচল বন্ধ ছিল এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে লাকসাম থানা পুলিশ, ট্রাফিক বিভাগ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার পর লাকসাম থানা পুলিশ ট্রাক চালক ইব্রাহিম মিয়াকে (২৫) আটক করেছে। তিনি কুমিল্লার নিমসার এলাকার ফরিদ মিয়ার ছেলে। ট্রাকটিও জব্দ করা হয়েছে।

লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল মাসুদ জানান, “ট্রেনটির গতি কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যাত্রীরা অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। আইনগত প্রক্রিয়ায় ট্রাক চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ