দেবিদ্বারে বিধবাকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি অভিযোগ উঠেছে, আ.লীগ নেতার বিরুদ্ধে
কুমিল্লার দেবিদ্বারে পৌর বিএনপির জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীকে লাঞ্ছিত করেছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে আওয়ামী লীগের এক নেতা। গত বুধবার বিকেলে পৌরসভার ২নং ওয়ার্ড মির্জানগর কাজী বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
জানা-যায়,কাজী মোঃ গোলাম হোসেন গ্রামে রাস্তার পাশে একটি বিল্ডিংএর কাজ শুরু করে এতে বিল্ডিং এর কিছু অংশ রাস্তায় চেলে যায় এ সময় পৌর বিএনপির মহিলা দলের নেত্রী আলেয়া বেগম জনগনের রাস্তা ছেড়ে কাজ করার জন্য বাধা দেন। এসময় গোলাম হোসেনের ছেলে ইমনের সাথে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে লাঠি জুটা নিয়ে আলেয়া বেগমকে আঘাত করার জন্য ক্ষিপ্ত হয়। এই ঘটনার পর মহিলা দলের নেত্রী এসি ল্যান্ড বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন এরই পরিপ্রেক্ষিতে পৌরসভার কর্মকর্তারা ঘটনাস্থলে এসে জনগণের রাস্তা ছেড়ে কাজ করার নির্দেশ দেন। এসময় সরকারি কর্মচারীদের সামনে আ.লীগ নেতা আল-আমিন,তারই চাচতো ভাই মোঃ সাইফুল এরা দু'জন অগত্য ভাষায় গালিগালাজ করে মারধর করার জন্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলেয়া বেগমকে বেঁধে রাখবে বলে হাতে ধরে টানা হেছরা করিয়া লাঞ্ছিত করে। পৌরসভার কর্মকর্তারা এবং এলাকার লোকজন তাদের হাত থেকে আলেয়া বেগমকে রক্ষা করে। ওরা বিভিন্ন ভাবে হুমকি দমকির মাধ্যমে সুকৌশলে চাঁদা দাবি করেন। এই ঘটনায় মহিলা দলের নেত্রী আলেয়া বেগম সাংবাদিকদের কে জানান,আজ বৃহস্পতিবার দুপুরে অপরাধীরা আবারও নতুন করে আমাকে হুমকি দিয়েছে,আমি বাড়ি থেকে বাহিরে এলে ওরা আমাকে মারধর করবে। আমি থানায় অভিযোগ করতে চেয়েছিলাম, বিএনপি'র জেলা পর্যায়ের এক নেতা মোবাইল ভয়েজের মাধ্যমে অভিযোগ করতে বারণ করেছেন,সেই জন্য আমি অভিযোগ করিনি। আমার চার ছেলে প্রবাসে থাকে,অপরাধীরা প্রতিনিয়ত আমাকে হুমকি দমকি দিচ্ছে,ওরা বলে আমার ছেলেরা দেশে আসলে আমার ছেলেদেরকে নাকি দেখে দেবে এই বলে আমাকে ভয় ভীতি দেখায় এবং প্রাণনাশের হুমকি দেয়। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি দ্রুত থানায় জিডি করবো। অপরাধীরা বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকায় মামলা হামলা বিচার শালিস ভয়-ভীতি এবং অসামাজিক কার্যকলাপ করে যাচ্ছে। তিনি বলেন অপরাধের প্রতিবাদ করছি বলেই আজ আমার উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমার স্বামী মরহুম আবু মেম্বার সারাজীবন বিএনপির রাজনীতি করে গেছেেন,আমার স্বামী মৃত্যুর পর আমি বিএনপির দুর্দিনে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। এখনো বিএনপির বিভিন্ন প্রোগ্রাম অংশগ্রহণ করি । আজ আমার উপর এত জুলুম। অভিযুক্তরা হলেন মির্জানগর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আল আমিন, তারই চাচাত ভাই মৃত জুলহাস মিয়ার ছেলে মোঃ সাইফুল,গোলাম হোসেনের ছেলে মোঃ ইমন। অভিযোগকারী মির্জানগর গ্রামের মৃত আবু মেম্বারের স্ত্রী আলেয়া বেগম। তিনি বলেন,ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাথে আল-আমিন জড়িত ছিল আমার কাছে প্রমাণ আছে। সময়ে তা প্রকাশ করা হবে। পৌরসভার ২নং ওয়ার্ড জুড়ে বিএনপির নাম ভাঙ্গিয়ে,আল-আমিন মামলা বানিজ্য,চাঁদাবাজি নানান অপকর্মে সাথে জড়িত। এদের বিরুদ্ধে উপযুক্ত বিচার দাবী করেন তিনি।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর