কুয়েটে ‘অভ্যন্তরীণ রাস্তা’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় ১৩ সেপ্টেম্বর (সোমবার) বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের ‘অভ্যন্তরীণ রাস্তা’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এসময় তিনি কাজের গুণগত মান ঠিক রেখে দ্রুততম সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তৃতা করেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এ বি এম মহীউদ্দিন, ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ’ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশীদ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার এবং দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোঃ শরিফুল ইসলাম। ভিত্তিপ্রস্তর স্থাপন এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকগণ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, হল প্রভোস্টগণ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন