মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার
প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার গতকাল মেহেরপুর সরকারি ২৫০শো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।পরিদর্শনকালে রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের সেবার অভিজ্ঞতা জানেন এবং চিকিৎসকদের কাছ থেকে হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেন এবং হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, ওয়ার্ডসমূহ, ওষুধ বিতরণ কেন্দ্র এবং রোগীদের অবস্থা ঘুরে দেখেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার বলেন, উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য। মানুষ যাতে করে হাসপাতালে এসে সু চিকিৎসা পায় এবং হাসপাতালের চিকিৎসা সেবার মান আরো কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলবো। বিশেষ করে ডাক্তার নার্স যারা চিকিৎসা সেবার রত আছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ জানাবো যে তারা যেন সর্বক্ষণ চিকিৎসা ব্যবস্থা চালু রাখে এবং বিশেষ করে যারা সুইপার আছে তাদেরকে দিয়ে অন্তত দিনে দুই একবার পরিষ্কার করে পরিবেশটা সুন্দর রাখা যায়।
তিনি আরো বলেন যে আমি খোঁজ নিয়ে জেনেছি এই হাসপাতলে মাত্র দুইজন সুইপার রয়েছে কিন্তু এত বড় হাসপাতালে দুইজন সুইপার দিয়ে পরিষ্কার করা অসম্ভব। আমি জেলা প্রশাসক কে নির্দেশ দিয়েছি যেন পৌরসভার সাথে সমন্বয়ের মাধ্যমে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিভাগীয় কমিশনার ফিরোজ আহমেদ বলেন, মেহেরপুরের জনগণ যেন ভালো সেবা পায়, সে লক্ষ্যে হাসপাতালের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও জেলা ম্যাজিস্ট্রেট বলেন যে আমরা সর্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছি মেহেরপুর হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রোগীদেরকে উন্নত সেবা দেওয়ার।মেহেরপুর সিভিল সার্জন বলেন যে আমরা হাসপাতালে সর্বক্ষণ উন্নত সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। এতে করে আমার ডাক্তাররা এবং নার্সরা আন্তরিক রয়েছে।
মেহেরপুর হাসপাতালে তত্ত্ববোধক বলেন যে, মেহেরপুর হাসপাতালে রোগীদের আমরা উন্নত সেবা দিয়ে যাচ্ছি। তিনি আরো জানিয়েছেন যে উন্নত চিকিৎসা যন্ত্রপাতি পেলে আমরা খুব দ্রুত আরো ভালো সেবা দিতে পারব।এই পরিদর্শনকে খুব গুরুত্ব সহকারে দেখেছেন সাধারণ রোগী এবং ব্যক্তিবর্গরা।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে যারা উপস্থিত ছিলেন -খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. ফিরোজ আহমেদ, মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মাকসুদা খানম, সিভিল সার্জন এ.কে.এম. আবু সাঈদ এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শাহরিয়া শায়লা জাহান।
এমএসএম / এমএসএম
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি