মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে
কুমিল্লার মনোহরগঞ্জে ঘূর্ণীঝড় শক্তি ও বৈরী আবহাওয়ার কারণে নিম্নচাপের ফলে বৃষ্টি বাতাসে বিদ্যুৎ লাইনের উপর গাছ, পালা, বাঁশের আঘাতে উপজেলার ১১ টি ইউনিয়নের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতি, শুক্রবার দুই দিন থেকে বিদ্যুৎ লাইনে ফাটল দেখা দিচ্ছে বিদ্যুৎ সংযোগ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে । বিদ্যুৎ লাইনে গাছ-পালা পড়ে তার ছিঁড়া, খুঁটি ভাঙা সহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। খুঁটি ভাঙ্গাগেছে ৫টি,খুঁটি হেলে পড়েছে ২ টি, মিটার ভাঙ্গছে ৬৫ টি, খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ছে ১১০টিথানে, বিদ্যুতের লাইনের উপর গাছপড়ে আছে ৩০০টি থানে ইনসুলেটর ভাঙ্গছে ১৫ টি,ক্রস আর্ম ভাঙ্গা ১০ টি । পোমগাঁও টেকনিক্যাল ইনস্টিটিউট এর পাশে ভাঙ্গছে২টি খুঁটি, চৌরাইশ এলাকায় ও ডুমুরিয়া ২টি খুঁটি ভাঙ্গছে, তার ছিঁড়ে পড়েছে লক্ষণপুর ইউনিয়নের বেতিয়াপাড়া গ্রামে, মৈশাতুয়া ইউনিয়নের খানাতুয়া গ্রামে, খিলা ইউনিয়নের হাতিয়া মুড়ি, ল্যসর, ঝলম দক্ষিণ ইউনিয়নের ঝলম,পোমগাঁও, ভাটগাও সহ ১১ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে। মনোহরগঞ্জ জোনাল অফিসে ডিজিএম,এটি এম আবুল কালাম আজাদ বলেন, উপজেলার সরসপুর, ঝলম,মৈশাতুয়া সহ কয়েক টি ইউনিয়নে খুঁটি ভাঙ্গছে ও তর ছিঁড়ে পড়ছে, কাজ চলছে, বিদ্যুৎ সংযোগের ব্যাপারে তিনি সঠিক সময় বলতে পারছেন না ।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়