ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ৩০-৫-২০২৫ রাত ৮:৩৯

আজ মেহেরপুরে জেলা বিএনপি উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত  বার্ষিকী পালন এবং অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। বিভিন্ন কর্মসূচির মধ্যে আলোচনা সভা এবং বিকেলে জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে অসহায়, গরিব ও দুঃস্থ  মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয় মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগ।

মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে আজকে যে সকল কর্মসূচি পালন করা হয়েছে তার নেতৃত্বে দেন মেহেরপুর  জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান।

মেহেরপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে খাবার বিতরণ কর্মসূচিতে  সদস্য সচিব  অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রপথিক।

তিনি সারা জীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। সাথে সাথে গরিব অসহায় মানুষের পাশে সব সময় দাঁড়ানোর জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেষ্টা করেছেন। তার আদর্শকে বুকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে দেশ এবং দশের কল্যাণ।

মেহেরপুর জেলা বিএনপির বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন-

মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কামরুল হাসান,  সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আমিরুল ইসলাম,জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু, ওমর ফারুক, রোমানা আহমেদ, পেশাজীবী আহ্বায়ক নাজমুল হক লিটন, এ্যাডভোকেট এহসান  উদ্দিন মনা, আইন বিষয়ক সম্পাদক, মেহেরপুর জেলা যুবদল সহ মেহেরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে  আত্মত্যাগ ও অবদান স্মরণ করেন। এ সময় তার আরো বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যেতে হবে দেশ ও জাতির কল্যাণে। বিএনপি নেতাকর্মীদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার কেন্দুয়ায় মাংস বিক্রেতার দোকানের লাইসেন্স নবায়ন না থাকায় নগদ অর্থদণ্ড

নুসরাত হত্যা মামলায় খালাস, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন

গ্রিন সিটির স্বপ্নে সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেনের সাহসী পথচলা

নেত্রকোণার মদনে নির্মাণাধীন ছাত্রীনিবাসে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

পঞ্চগড়ে বিরোধী গ্রুপের হামলায় আহত পৌর যুবদলের আহ্বায়ক ইরান

বড়লেখায় ভারতীয় গরু ও দেশীয় মদসহ গ্রেপ্তার ৪

সনদ জালিয়াতিতে চাকরি-সভাপতির পদ হারানো জাহাঙ্গীর এবার শিবিরের সংবর্ধনায় অতিথি

পঞ্চগড়ে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, বিষপানে মৃত্যু, ২ জন গ্রেপ্তার

নালিতাবাড়ীতে বাল্য বিবাহ পন্ড: কাজী, বর ও কনের বাবাকে অর্থদণ্ড

চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ" ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পাহাড়ের ১১ জাতিগোষ্ঠীর অনন্য জীবনধারা ও টিকে থাকার সংগ্রাম

সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি