ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে যানজটে আটকে থাকা মাইক্রোবাসের গ্লাস ভেঙে ডাকাতি


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৫-২০২৫ দুপুর ২:১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে যানজটে আটকে থাকা মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার  (২৯  মে) রাত ১১টার দিকে মহাসড়কের শুকলাল হাট এস কে এম এলাকায় ডাকাত দল গাড়িতে হানা দিয়ে যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল, টাকা পয়সা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

জানা যায়, উন্নয়ন সংগঠন ডিডিআরসির নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ ও ফিল্ড ট্রেইনার নুরুননাহার ডাকাতির শিকার হন। সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ও ইউনিসেফ বাংলাদেশ থেকে প্রশিক্ষণ শেষে মাইক্রোবাসে চট্টগ্রাম ফিরছিলেন তারা।

শহীদুল ইসলাম সাজ্জাদ বলেন, শুকলাল হাটের কাছে এলে যানজটে অপেক্ষমাণ অবস্থায় ৭-৮ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গাড়ির ওপর হামলা করে। তারা গাড়ির বামপাশের তিনটি গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকার মানিব্যাগ, তিনটি মোবাইল ফোন ও স্বর্ণের রিং ছিনিয়ে নেয়।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, বৃষ্টি হওয়ার কারণে সড়কে যানজট দেখা দেয়। এ সুযোগে কিছু ছিনতাইকারী একটি নোহা গাড়িতে হামলা চালিয়ে মোবাইল ফোন নিয়ে যায়। ভুক্তভোগীরা থানায় কোনো অভিযোগ করেননি। তারপরেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মহাসড়ক নিরাপদ রাখতে ও ছিনতাই রোধে আমাদের তৎপরতা অব্যাহত 

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ