সাভারে ভুয়া ডিবি পুলিশসহ পৃথক ঘটনায় ৩ চাঁদাবাজ গ্রেপ্তার
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ও পৌরসভার নাম ভাঙিয়ে (টোল) চাঁদাবাজির পৃথক ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। গ্রেপ্তার আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।
শনিবার (৩১ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল মিঞা।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গতকাল শুক্রবার সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে এক দোকানীকে ভূয়া ওয়ারেন্টের কপি দেখিয়ে চাঁদাদাবি করেন। এসময় ওই ব্যক্তিকে সন্দেহ হলে এলাকাবাসীর সহযোগীতায় সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহানুর রহমান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, একই দিন সাভার পৌরসভার নাম ভাঙ্গিয়ে চাঁদাদাবি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়। যার ক্যাপশনে লেখা ছিল “অবশ্যই সাভার নামাবাজারে এই অবৈধ টোল বা চাঁদা বন্ধ হওয়া উচিত। সাভার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি”।
ভিডিও ফুটেজে একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, সাভার থানাধীন দক্ষিণ নামাবাজার ব্রীজ মোড় এলাকায় একটি অটোরিক্সা থেকে কয়েকজন ব্যক্তি টোল তোলার নামে ইজি বাইক/অটোরিক্সা থেকে চাঁদা আদায় করছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাঁদা আদায়কালে মোঃ রিপন মিয়া (২৬) ও গোলাম রাব্বি (২০) নামের দুই যুবকে গ্রেপ্তার করেছে বলে জানায় ওই প্রেস বিজ্ঞপ্তিতে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ