দলকে সাজাতে সবসময় কাজ করবো, মোশারফ
তৃণমূল থেকে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি ও তার অঙ্গ সংগঠন। ইউনিয়ন পর্যায়ে দলকে সুসংগঠিত করতে শুরু হয়েছে ওয়ার্ড কমিটি গঠন। জেগে উঠেছে দীর্ঘ সময় মামলা হামলায় নির্যাতিত নেতা-কর্মীরা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নেতা নির্বাচন, কেন্দ্রের এমন ঘোষণায় এখানকার নেতা-কর্মীদের প্রাণোচ্ছল দেখা গেছে। যুবদল কে সুসংগঠিত করতে পুরুষ কর্মীদের পাশাপাশি পিছিয়ে নেই মহিলা কর্মীরাও। তৃণমূলের এ ধরনের সভা সমাবে মোশাররফের নেতৃত্বে পুরুষ ও মহিলা কর্মীদেরও দেখা গেছে।
যুবদলকে শক্তিশালী করতে এখন দলের সাধারণ কর্মীদের কদর বেড়েছে। সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হতে কর্মীদের কাছে ছুটছেন প্রার্থীরা। বেড়েছে নেতাদের সাথে কর্মীদের পারস্পরিক যোগাযোগ। সুসংগঠিত হচ্ছে দল। এমন পরিবেশ দলের নেতা-কর্মীদের মাঝে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ কর্মীরা। শুক্রবার সকালে উপজেলা ইসলামপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ড ঘোরে এই তথ্য সংগ্রহ করে ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি এম এ হাই।
উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনানুযায়ী তৃণমূল থেকে উপজেলা পর্যন্ত সকল কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন দলের দুঃসময় দীর্ঘ ১৭ বছর মামলা হামলা অপেক্ষা করে নেতা কর্মী এবং দলকে সাজাতে দলের কর্মীদের নিয়ে বিভিন্ন সভায় উপজেলা, জেলা, বিভাগ ও কেন্দ্রর পর্যন্ত নিয়ে গিয়েছি কোন কর্মির কাজ থেকে একটি টাকা নেইনি খরচের জন্য কারণ তারা আমার কর্মি তারেক রহমানের কর্মি।
তিনি বলেন দলকে শক্তিশালী করতে যাহ প্রয়োজন ইনশাআল্লাহ তাই করব।
এমএসএম / এমএসএম
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র গাজীপুর
লিখিত আদেশ ছাড়া জেলা কার্যালয়ে দায়িত্ব পালন ও উপজেলা কার্যালয়ে হাজিরা
সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু
শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা
রৌমারীতে মাদক মামলার আসামী হয়েও সরকারি চাকুরিতে বহাল
আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ
রায়পুরায় ১৬ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাস মাত্র একজন: পাসের হার ১১.১১ শতাংশ
বিজয়নগরে সাতগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট
জুলাই সনদ ও কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে খেলাফত মজলিসের গণসমাবেশ
রায়গঞ্জে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, স্থানীদের এক সপ্তাহের আলটিমেটাম ঘোষণা
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
যশোরে সুন্দর সাহা’র অপসাংবাদিকতার স্বীকার গণমাধ্যম কর্মীরাও