মুরাদনগরে জামায়াতের শোকরানা মিছিল ও সমাবেশ
দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্যেমে আপিল বিভাগের রায়ে জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাওয়ায় শোকরানা মিছিল ও সমাবেশ করেছেন মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী।
রবিবার বেলা ১১টায় মুরাদনগর উপজেলা সদরে শোকরানা মিছিল করে জামায়াত। মিছিল শেষে আল্লাহ চত্বরে দাঁড়িয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা আমির আ ন ম ইলইয়াস।
তিনি বলেন, " দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আইনি লড়াই-সংগ্রাম শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল হিসেবে আজ (১ জুন) ন্যায্য অধিকার ফিরে পেল। এই রায়ের মাধ্যমে আরও একটি জুলুম-নিপীড়নের অবসান হলে। আপিল বিভাগের এই রায়ে মুরাদনগর উপজেলা জামায়াত সন্তোষ প্রকাশ করে। বৃষ্টিতে ভিজে নেতা-কর্মীরা শোকরানা মিছিল ও সমাবেশ করতে দেখা গেছে।
আজকের রায়ের মাধ্যমে সত্যের বিজয় ও ন্যায় বিচার নিশ্চিত হলো বলে জানান জামায়াত আমির।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুরাদনগরের জনগণ তাদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করে সকলকে জামায়াতের ছায়াতলে আসার আহবান করেন।
উক্ত সমাবেশে উপজেলা কর্মপরিষদের সদস্য জালাল উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা কর্মপরিষদের সদস্য ইঞ্জিনিয়ার শামীম সরকার, মুরাদনগর উপজেলা সাবেক আমির মনসুর মিয়া, মুরাদনগর উপজেলা জামায়াতের সহ- সেক্রেটারি মাহবুব মুন্সী ও ছাত্র শিবিরের মুরাদনগর উপজেলা সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ
চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন
চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ