বদলে গেলো নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ “বঙ্গবন্ধু সরকারি কলেজ” এর নাম বদলে “নেকমরদ সরকারি কলেজ” নামকরণ করা হয়েছে। গত বুধবার (২৯ মে) শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি সকালের সময় প্রতিনিধিকে নিশ্চিত করেছেন নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজ বর্তমানে নেকমরদ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মকবুল হোসেন।জানা গেছে, কলেজটি ১৯৭২ সালের ২১ জুন স্থাপিত হয়ে উপজেলার নেকমরদ ইউনিয়নের নেকমরদ বঙ্গবন্ধু কলেজটি প্রতিষ্ঠা করা হয়। গত ২০২৩ সালের ১৬ মার্চ তারিখে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বঙ্গবন্ধু কলেজটিকে সরকারি কলেজে রূপান্তর করা হয়। বঙ্গবন্ধু সরকারি কলেজ বর্তমানে নেকমরদ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মকবুল হোসেন সকালের সময় প্রতিনিধিকে বলেন, ‘নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তনের চিঠি অনলাইনে পেয়েছি। কলেজের পুরোনো নামের সাইন বোর্ড খুলে ফেলা হয়েছে, নতুন করে নেকমরদ সরকারি কলেজের নামের সাইন বোর্ড তৈরির কাজ চলছে আগামীকালের মধ্যে লাগানো হবে। এখন থেকে কলেজটি নেকমরদ সরকারি কলেজ নামেই যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজলুবিন রহমান, সকালের সময় প্রতিনিধিকে বলেন, ‘নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তনের চিঠি পেয়েছি, সাইনবোর্ড এর নাম পরিবর্তনের কাজ চলছে। এখন থেকে নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজের পরিবর্তে নেকমরদ সরকারি কলেজ নাম ব্যবহার করা হবে’।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ