সিংগাইরে কৃষি সম্প্রসারনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
মানিকগঞ্জের সিংগাইরে আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।সিংগাইর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার (২ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে বিশদ আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো: মশিউর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো: হাবিবুল বাশার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ছালেক ও সমবায় অফিসার জহিরুল ইসলাম।
উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা কাজী সহিদুল ফেরদৌসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পার্টনার ফিল্ড স্কুলের উপকার ভোগী শিক্ষার্থী কৃষক আলমগীর হোসেন, কৃষক তাজউদ্দীন, কৃষাণী শিরিন আকতার ও কৃষাণী শাহনাজ আকতার।
বক্তারা বলেন, “কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। ” বক্তারা আরও বলেন, “এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি হয়।
এছাড়া পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিদওয়ানুল হক, মো: মাসুম ভূইয়া, সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন, কৃষক প্রতিনিধি, পার্টনার ফিল্ড স্কুলের কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ ও সমবায় কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মী।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত