হরিপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন স্কুল শিক্ষক
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ইটভর্তি ট্রাকের ধাক্কায় শরিফুল ইসলাম (৩৩) নামের এক মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষক মারা গেছেন। সোমবার (২ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। হরিপুর থানার ওসি জাকিয়া মন্ডল এ তথ্য সকালের সময় প্রতিনিধিকে নিশ্চিত করেন।
নিহত শরিফুল ইসলাম উপজেলার গেদুড়া ইউনিয়নের বনগাঁও গ্রামের ওয়াইজুল হক (টুনু) মাস্টারের ছেলে। তিনি ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার সকাল ৯টার দিকে শিক্ষক শরিফুল তার বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে স্কুলে যাচ্ছিলেন। পথিপথে বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামি ইটভর্তি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ব্যাপারে হরিপুর থানার ওসি জাকিয়া মন্ডল আরো জানান, আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ