ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মাগুরায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ৩ জন


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ৩-৬-২০২৫ দুপুর ১:৩৭

মাগুরা পৌরসভার ৬ নং ওয়ার্ডের পারনান্দয়ালী গ্রাম থেকে  সেনাবাহিনীর অভিযানে  গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল  মধ্য রাতে  গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা আর্মি ক্যাম্প  পারনান্দয়ালী পল্লী বিদ্যুৎ পাড়ায় এ অভিযান পরিচালনা করেন ।

 সেনা সদস্যের এই বিশেষ  অভিযানে মো. রুবেল শেখ (২৮), মো. হুমায়ুন বিশ্বাস (৩০) ও মো. জসিম উদ্দিন (২৮) নামের তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় তিন কেজি গাঁজা। সেনাবাহিনীর গোয়েন্দা সূত্রে আগে থেকেই জানা ছিল, ওই তিনজন এলাকায় মাদক মজুত করে বিক্রির প্রস্তুতি নিচ্ছে।

গ্রেপ্তারকৃতরা হলেন,  মাগুরা সদর উপজেলার পারনান্দয়ালী, জগদাল ও সিংহডাঙ্গা গ্রামের । অভিযান শেষে আসামিদের ও জব্দকৃত গাঁজার চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরা কার্যালয়ে হস্তান্তর করা হয়।

এই অভিযানে স্থানীয় বাসিন্দারা  বলেন,  দীর্ঘদিন ধরে তারা এই মাদকের সাথে জড়িত,  এলাকার মধ্যে মাদকের আখড়া গড়ে তুলেছিল। তাদের গ্রেপ্তার করায় এলাকাবাসী  সন্তোষ প্রকাশ করেছেন। সেনা সূত্র জানিয়েছে, ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার

আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা

শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ

রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে

রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই