ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নগরকান্দায় যৌথ বাহিনীর অভিযানে অবসরপ্রাপ্ত মেজর হায়দার গ্রেপ্তার, এলাকায় স্বস্থির হাওয়া


আবু নাছির, নগরকান্দা photo আবু নাছির, নগরকান্দা
প্রকাশিত: ৩-৬-২০২৫ দুপুর ১:৪৩
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া গ্রাম থেকে অবসরপ্রাপ্ত মেজর মোঃ গোলাম হায়দারকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
 
এ সময় তার সহযোগী ফরহাদ খান সহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নগরকান্দা থানার এস আই আমিরুল ইসলাম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যার হুমকি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
 
উল্লেখ্য রাজু মোল্লা নামের এক ব্যক্তি গতকাল সন্ধ্যায় তার বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজির অভিযোগ দেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী রাতভর অভিযান চালিয়ে সাবেক এই সেনা কর্মকর্তা সহ তার তিন সহযোগীকে আটক করে।
 
গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয়রা। এতদিন তার ভয়ে মুখ না খুললেও এখন একের পর এক অভিযোগ উঠে আসছে বলে জানিয়েছেন কোদালিয়া গ্রামের বাসিন্দারা।
 
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, ওনার প্রভাবের কারণে কেউ কিছু বলতে পারত না। এখন মনে হচ্ছে প্রশাসন সাধারণ মানুষের পাশে আছে।
 
নগরকান্দার এই ঘটনায় এলাকায় যেমন উত্তেজনা বিরাজ করছে, তেমনি অনেকেই আশাবাদী প্রশাসনের এই পদক্ষেপে দুষ্টচক্র ভেঙে পড়বে এবং সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।
 
এর আগে ডাঙ্গি ইউনিয়নে বৈষম্য বিরোধী এক নারী নেত্রীকে কেন্দ্র করে উত্তেজনার সময় স্থানীয় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর উপস্থিতিতে উগ্র আচরণ ও অশোভন মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েন অবসরপ্রাপ্ত মেজর গোলাম হায়দার। তার সেই আচরণ দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি করে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা