ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠান


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ৩-৬-২০২৫ দুপুর ৩:৩২

"শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন"এই প্রতিবাদ্য বিষয় নিয়ে ২৮ মে হতে ৩ জুন সপ্তাহ ব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষে ৩ জুন বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের সাবেক বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: ফরিদ হোসেন মিয়া।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে এবং মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: দীপ সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ভীষ্মদেব মন্ডল,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবির, সাপ্তাহিক বাংলার নয়নের সম্পাদক মো: শহিদুল ইসলাম বেলায়েত, সাবেক ব্যাংকার কবি আমিনুল ইসলাম পান্নু, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি সভাপতি হাসনাত জান মিয়া, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,প্রেসক্লাব মুকসুদপুরের সাধারন সম্পাদক সাঈদ আহম্মেদ টুটুল, মুকসুদপুর টেংরাখোলা সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খানম, সরকারী সাবের মিয়া জসিমুদ্দীন (এস,জে) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু সুকদেব পোদ্দার প্রমূখ।
শিশুদের চিত্রাংকন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং মহিলাদের মধ্যে রান্নার পুষ্টি সংত্রুান্ত বিষয়ে সচেতনা সৃষ্টির লক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয় অর্জনকারীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত