সভাপতি ওবায়দুল্লাহ, সাধারণ সম্পাদক রাজিব
মাগুরায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা
বাংলাদেশ যুব অধিকার পরিষদ, মাগুরা জেলার আংশিক কমিটি আগামী ১বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ৬০ সদস্যের এ কমিটিতে ওবায়দুল্লাহ বিন হাফিজারকে সভাপতি ও মোঃ রাজিব মোল্যাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। কমিটিতে এস এম জুয়েল রানাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সোমবার বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মনজুর মোরশেদ মামুন ও সাধারণ সম্পাদক নাদিম হাসান এর স্বাক্ষরিত কমিটিতে সাতজনকে সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া আট জনকে করা হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক।
কমিটিতে সভাপতি নির্বাচিত হওয়া ওবায়দুল্লাহ বিন হাফিজার বলেন,সভাপতি নির্বাচিত হওয়ায় সর্বপ্রথম মহান রবের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। সেইসাথে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি কেন্দ্রীয় কমিটি ও জেলা নেতৃবৃন্দের প্রতি, যারা আমার উপর আস্থা রেখে এই দায়িত্ব প্রদান করেছেন।
এই দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় আমানত। ইনশাআল্লাহ, সবাইকে সঙ্গে নিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে তা পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো।
এমএসএম / এমএসএম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল
নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার
আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন
৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা
শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ
রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে
রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ