ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কাউনিয়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ৩-৬-২০২৫ বিকাল ৫:৩

রংপুরের কাউনিয়ায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদশে (পার্টনার) প্রকল্পের আওতায় কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (৩ জুন) সকাল নয়টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা কৃষি অফিস। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর অঞ্চলের প্রশিক্ষণ অফিসার মো. এনামুল হক, সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়। 
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু সাইয়েদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. তানিয়া আকতার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. আজমাইন মূশতারী, উপজেলা সমবায় কর্মকর্তা এএইচএম তারিকুল শরীফসহ কৃষক কৃষাণীরা।
এ সময় উপসহকারী কৃষি অফিসার, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন ইউনিয়নের উদ্যোক্তা ও প্রান্তিক ১০০ জন কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রযুক্তি নির্ভর জ্ঞান বিনিময়ের মাধ্যমে স্মার্ট কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। কৃষিকে পার্টনারশিপ কর্মসূচির আওতায় আনা হচ্ছে। সময়ের প্রয়োজনে উত্তম কৃষি চর্চাই এই কংগ্রেসের উদ্দেশ্য। 
বক্তাগণ পার্টনার কংগ্রেস প্রকল্পের আওতায় প্যাকেজ প্রযুক্তি, কৃষিতে দৃষ্টিভঙ্গি ও ধারণার পরিবর্তন, কৃষি প্রযুক্তি ব্যবহার, যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষিপণ্যের মূল্য ও সরবরাহ ব্যবস্থা এবং টেকসই কৃষি প্রযুক্তি ও কলাকৌশল নিয়ে আলোচনা করেন।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়