ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ৩-৬-২০২৫ বিকাল ৫:১৮

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি ২০২৪-২৫ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। মঙ্গলবার (৩ জুন) সকাল ১১ টায় কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান। 

স্বাগত বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম। তিনি তার বক্তব্যে সরকারের এ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। 

এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মামুনুর রশিদ ও সাবের আলম, বিএনপি নেতা আজগর আলী মাস্টার সহ উপকারভোগী কৃষক-কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
 
এছাড়াও কৃষক প্রতি ৫ কেজি করে উফশী ধানবীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে পটাশ সার দেয়া হয়। কৃষি অফিস সূত্রমতে, এ মৌসুমে মোট ২ হাজার ৮০০ জন কৃষক-কৃষাণীকে বিনামূল্যে ধানবীজ ও সার দেয়া হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার