টঙ্গীর বাঁশপট্টিতে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান
গাজীপুরের সিটি কর্পোরেশনের ৫০নং ওয়ার্ড গাজীপুরা বাশপট্টি এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃক উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বাঁশপট্টির সামনে দিয়ে আশেপাশের কয়েকটি ওয়ার্ডের পানি নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ ড্রেনটি দীর্ঘদিন বন্ধ ছিলো। বৃষ্টির পানি সরতে না পারায় আশেপাশের রাস্তাঘাট ও বাড়িঘরে পানি জমে থাকে। দীর্ঘদিন যাবত অবৈধভাবে ড্রেনটি ভরাট করে রাস্তা নির্মাণ করার কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এর আগে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুসারে আজ মঙ্গলবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল-১ এর নির্বাহী প্রোকৌশলী মোঃ আশরাফ হোসেনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী প্রোকৌশলী মোঃ আশরাফ হোসেন জানান, ২০০৫-২০০৬ সালে ইউসেপ থেকে টঙ্গী অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে গাজীপুরা বাশপট্টি এলাকা দিয়ে এই ড্রেন নির্মাণ করা হয়। কিছু দুষ্কৃতিকারীরা তাদের নিজস্ব স্বার্থ উদ্ধারে অবৈধভাবে ড্রেনটি ভরাট করে রাস্তা নির্মাণ করে। ফলে টঙ্গীর বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। অবৈধ দখলদার থেকে ড্রেনটিকে পুনরুদ্ধার করার জন্য আজকের এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের মধ্যেই আমরা এ উচ্ছেদ অভিযান সম্পন্ন করবো এবং অবৈধ দখলদার এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু