ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে বনপাড়া পৌরসভার উদ্যোগে ইমাম-মুয়াজ্জিন-খতিবদের মাঝে সম্মানী ভাতা বিতরণ


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ৩-৬-২০২৫ বিকাল ৬:১

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে পৌরসভার আওতাধীন ঈদগাহ মাঠ, ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের মাঝে সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকালে পৌরসভা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মানী প্রদান করা হয়। একই অনুষ্ঠানে কোরবানির নির্ধারিত স্থানে পশু জবাই ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক মো. আশরাফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা সারমিন, পৌর নির্বাহী প্রকৌশলী মো. আতাউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী রিপন কুমার শীল, চিকিৎসক ডা. ওয়ালীউল হক, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান টিপু, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজীসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আশরাফুল ইসলাম বলেন, "পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানী ভাতা প্রদানে আমরা গর্বিত। সেই সঙ্গে কোরবানির পশু নির্দিষ্ট স্থানে জবাই করতে এবং পৌর এলাকায় স্বাস্থ্যবিধি বজায় রাখতে ইমাম-মুয়াজ্জিনদের সার্বিক সহযোগিতা কামনা করছি।"

পরে পৌরসভার পক্ষ থেকে ২৯টি ঈদগাহ মাঠের জন্য মোট ১ লাখ ৬ হাজার টাকা, ১৮ জন খতিবকে জনপ্রতি ১,৫০০ টাকা করে মোট ২৭ হাজার টাকা, ৫২ জন ইমামকে জনপ্রতি ১,৫০০ টাকা করে মোট ৭৮ হাজার টাকা এবং ৪৯ জন মুয়াজ্জিনকে জনপ্রতি ১,০০০ টাকা করে মোট ৪৯ হাজার টাকা সম্মানী হিসেবে বিতরণ করা হয়। সর্বমোট বিতরণকৃত অর্থের পরিমাণ ২ লাখ ৬০ হাজার টাকা।

এমএসএম / এমএসএম

বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি

লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র‌্যালী

ধামরাইয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা নারীর মরদেহ উদ্ধার

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব শ্যামনগরের এক পরিবার: কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতন,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ৪ জন আটক

পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান

লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ

রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ