আশুলিয়া রিপোর্টার্স ইউনিটি গঠিত; সভাপতি সৌরভ ও সম্পাদক সাকিব
"তারুণ্যের মিসেলে সাংবাদিকতা" স্লোগানকে সামনে রেখে সাভারের তরুণ সাংবাদিকদের নিয়ে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আশুলিয়ার একটি রেস্টুরেন্টে সকল সদস্যের উপস্থিতিতে ভোটের মাধ্যমে কালের কন্ঠের (মাল্টিমিডিয়া) আঞ্চলিক প্রতিনিধি (সাভার) এইচ এম সৌরভ ও বাংলাদেশ বুলেটিন. কম অনলাইন নিউজ পোর্টালের নিজস্ব প্রতিবেদক সাকিব আসলামকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করা হয়েছে।
দুপুরের সংগঠনটির আয়োজিত সাধারণ সভা ও ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
সাধারণ সভায় উপস্থিত সদস্যদের ভোটে আরও নির্বাচিত হয় সহ সভাপতি ইউসুফ আলী খান, মোজাম্মেল রাতুল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন নিলয়, কোষাধ্যক্ষ মাসুদুর রহমান রুবেল, দপ্তর সম্পাদক শরীফুজ্জামান ফাহিম, প্রচার সম্পাদক কাজী শহিদুল তনয়, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহাগ হাওলাদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনির হোসাইন, সমাজ সেবা বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন শেখ ও কার্যনির্বাহী সম্পাদক, নেছার উদ্দিন খান, সুজন মিয়া, ইমরান হোসেন।
সাধারন সভায় তরুণ সাংবাদিকরা জানান, এই সংগঠন তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এবং স্থানীয় সংবাদ সংগ্রহ ও পরিবেশনে সহায়ক হবে। নবনির্বাচিত কমিটি আশুলিয়ার গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটি স্থানীয় সাংবাদিকতার মান উন্নয়নে এবং তরুণ প্রজন্মের সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এছাড়াও নতুন এই ইউনিটি আশুলিয়া অঞ্চলের সাংবাদিকতায় তরুণদের সম্পৃক্ততা বাড়াতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অঙ্গীকার করা হয়।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ