মেহেরপুরে উদ্বোধন হল মাসব্যাপী শিল্প ও পণ্য বাণিজ্য মেলার
মেহেরপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার (০৩) মে মেহেরপুর বাস টার্মিনালে মেহেরপুর স্বপ্নচূড়া সংগঠনের উদ্যোগে মাসব্যাপী শিল্প ও পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়।
ফিতা কেটে, পায়রা উড়িয়ে এবং আতশবাজি ফোটানো মাধ্যমে মাসব্যাপী শিল্প ও পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন করেন মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা।
মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা বক্তব্যে বলেন যে, মেহেরপুর বাস টার্মিনালে মাসব্যাপী শিল্প ও পণ্য বাণিজ্য মেলা আজ থেকে চলবে। আমি সবার সহযোগিতা চাই এবং তিনি আরো বলেন যে মেলায় বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাবে এবং এখানে কোন অশ্লীলতা বা খারাপ কোন কিছু প্রদর্শন করা হবে না। তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং মেলা প্রাঙ্গণের সব সময় খোঁজ খবর রাখেন। তিনি মেহেরপুর জেলা বাসি সহ সবাইকে মেলায় আসার আহ্বান জানান।
মেহেরপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহবায়ক তামিম হোসেন বক্তব্যে বলেন আমরা সবার সহযোগিতায় মাসব্যাপী শিল্প ও পণ্য বাণিজ্য মেলা পরিচালনা করতে চাই। মেলা প্রাঙ্গণ যেন বিনোদনের মাধ্যম হয়ে উঠতে পারে সেই চেষ্টায় থাকবে আমার সংগঠনের।এ সময় আরো উপস্থিত ছিলেন -মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সম্পাদক সাকুয়াদ হোসেন সবুজ।
স্বপ্নচূড়া ফাউন্ডেশনের, সভাপতি, আশিকুর রহমান শিশির, সাধারণ সম্পাদক মোঃ শাহেদুর রহমান, সহ-সভাপতি তামিম ইসলাম, সহ-সভাপতি আব্দুর রাব্বি অর্ক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিজয়, সাংগঠনিক সম্পাদক আরাফাত ইসলাম সজীব, সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিন মিয়া কাইফ ও আবু আল শাহাব শিশির, দপ্তর সম্পাদক সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত