ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ৪-৬-২০২৫ দুপুর ২:১১

মুকসুদপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের অংশগ্রহণে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (NILG) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ৪ জুন বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক বিশ্বজিত কুমার পাল (উপসচিব)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস. এম. মাহাতাব উদ্দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন আহম্মেদ এবং প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাম পুলিশের পক্ষে সবুজ টিকাদার ও নিতিশ চন্দ্র সরকার।

উল্লেখ্য, মুকসুদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের মোট ৪০ জন গ্রাম পুলিশ সদস্য এই মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত