ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মাগুরায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ৪-৬-২০২৫ বিকাল ৫:৩০

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে মহম্মদপুর উপজেলার নহাটা বাজার এলাকায় সম্প্রতি অভিযান পরিচালিত হয়েছে।

আজ (তারিখ) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত চলা এ অভিযানে মশলা বাজার, ফার্মেসি ও মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযানের সময় মেসার্স খান এন্টারপ্রাইজ নামক মুদিদোকানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণে অনিয়ম, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণসহ বিভিন্ন অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক সাজ্জাদুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মেসার্স মোল্লা ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ র‍্যাকে সংরক্ষণ ও বিক্রয় এবং নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয়ের অপরাধে মালিক মোঃ মাহবুবুজ্জামানকে আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মেসার্স সোনার বাংলা ফার্মেসির মালিক গোপাল মন্ডলকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

মোট তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী অপরাধে ৮০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় অন্যান্য প্রতিষ্ঠানকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

ঈদের বাজারে কারো পক্ষ থেকে অযৌক্তিক দাম বৃদ্ধির বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। এছাড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সুমন অধিকারী এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

সজল আহম্মেদ বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় কঠোর ভূমিকা পালন করা হবে।”

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত