ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ছাগল ব্যবসায়ী নিহত, আহত ৪


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ৪-৬-২০২৫ রাত ৯:৫

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দরবেশপুর এলাকায় আজ দুপুরে এক সড়ক দুর্ঘটনায় ছাগল ব্যবসায়ী নজিম উদ্দীন (৬৪) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

নজিম উদ্দীন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডোম্বলপুর গ্রামের বাসিন্দা। আহতদের সকলেই একই এলাকার বাসিন্দা। তারা মেহেরপুরের বারাদী পশু হাট থেকে ছাগল বিক্রি করে ফিরছিলেন। খবর অনুযায়ী, তারা একটি ইঞ্জিনচালিত আলগামন গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। দরবেশপুর এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাটি ঘটে।

ধাক্কায় আলগামন গাড়ি থেকে পড়ে নজিম উদ্দীন ঘটনাস্থলেই মারা যান। আহতরা দ্রুত উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দীন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, "ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।"

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ