টুঙ্গিপাড়ায় সাবেক স্ত্রীর নেতৃত্বে বর্বর হামলা: এসিড নিক্ষেপ ও অগ্নিসংযোগে আহত ২
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার দক্ষিণ কুশলী গ্রামে বর্বরোচিত হামলার শিকার হয়েছেন বিল্লাল হোসেন ও তার স্ত্রী। মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
বিল্লাল হোসেন অভিযোগ করেন, তার সাবেক স্ত্রী রূপালী বেগম-এর নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে প্রথমে তার ছেলেকে অপহরণের চেষ্টা করে। এরপর তাকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে তার ওপর এসিড নিক্ষেপ করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
এ সময় বিল্লালের বর্তমান স্ত্রী মাকসুদা বেগমকেও হামলাকারীরা বেধড়ক মারধর করে এবং ঘরের ভেতরে তালা মেরে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়দের চিৎকার শুনে ছুটে এসে আগুন নেভায় এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
বিল্লাল হোসেন বলেন, “আমার সাবেক স্ত্রী ও তার সঙ্গীরা আমাকে পরিকল্পিতভাবে হত্যা করতে এসেছিল। আমি ন্যায়বিচার চাই।”
তবে অভিযুক্ত রূপালী বেগম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি গত পাঁচ বছর ধরে বিল্লালের সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”
এ হামলার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
টুঙ্গিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ