ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মাগুরায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা অস্ত্র গুলি ও মোটরসাইকেল সহ ১ যুবক গ্রেফতার


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ৬-৬-২০২৫ দুপুর ৩:৩০
মাগুরা সদর উপজেলার স্টেডিয়াম দক্ষিণপাড়ায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র, গুলি, ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ একজন যুবককে গ্রেফতার করা হয়েছে।
 
গ্রেফতারকৃত যুবকের নাম খন্দকার রিজভীউল হাসান সিদ্দিকী (জীবন), বয়স ৩৫ বছর। তিনি ওই এলাকার খন্দকার আবু বক্কর সিদ্দিকীর ছেলে।গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তার বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে আজ ভোররাতে (০৬ জুন), রাত ৩টা ৪৫ মিনিটে মাগুরা আর্মি ক্যাম্পের একটি দল স্টেডিয়াম দক্ষিণপাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযান শেষে তার বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র, গুলি, ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
 
আটককৃত জীবনকে উদ্ধারকৃত আলামতসহ মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়।সদর থানার ডিউটি অফিসার ইমদাদুল হকের বরাত দিয়ে জানা যায়, সকাল ৬টার দিকে অভিযুক্তকে অস্ত্র, গুলি, ইয়াবা এবং মোটরসাইকেলসহ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান।

এমএসএম / এমএসএম

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার

আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা

শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ

রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে

রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই