ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ার বিলে রাস্তা ও খাল দখল করে গড়ে উঠেছে অবৈধ মাছের প্রকল্প


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ৯-৬-২০২৫ দুপুর ১:৩৯

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পূবের বিল এলাকায় অনুমোদনহীনভাবে গড়ে উঠেছে একটি বিশাল মাছের প্রকল্প। কোটালীপাড়া উপজেলার কোনেরবাড়ি গ্রামের প্রভাবশালী ব্যক্তি মজিবর রহমান কয়েকশ বিঘা জমি ও খাল দখল করে এই প্রকল্প বাস্তবায়ন করেছেন। প্রকল্পটি পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন না নিয়েই পরিচালিত হচ্ছে, যা পরিবেশ ও কৃষিজীবী মানুষের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে।

প্রকল্প বাস্তবায়নের জন্য পূবের বিলের খালের পাশ দিয়ে নির্মিত প্রায় তিন কিলোমিটার ইটের সোলিং রাস্তার কিছু অংশ কেটে ফেলা হয়েছে। এলজিইডি কর্তৃক নির্মিত এই সড়ক ব্যবহার করে প্রতিদিন প্রায় দশ হাজার কৃষক ধান পরিবহন করতেন। রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকরা মারাত্মক ভোগান্তির মধ্যে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, এই মাছ চাষ প্রকল্পের ফলে বিলের দেশীয় মাছের প্রজাতি যেমন কই, শিং, সরপুটি, বোয়াল প্রভৃতি বিলুপ্তির পথে। অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও রাস্তা কাটার কারণে সড়ক ভাঙন দেখা দিয়েছে, যা সাধারণ মানুষের চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, “বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অপরদিকে প্রকল্প মালিক মজিবর রহমান দাবি করেছেন, “আমি আমার নিজস্ব জমি থেকেই মাটি তুলে ঘের করেছি। এতে কারও সমস্যা হওয়ার কথা নয়।”

স্থানীয় জনগণ দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে পরিবেশ সংরক্ষণ ও কৃষকের স্বার্থ রক্ষা নিশ্চিত হয় এবং অবৈধ প্রকল্পটি বন্ধ করা যায়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত