ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুর জেলার মুজিবনগর সীমান্তে বিএসএফ ১২ জনকে পুশ ইন করেছে


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ১০-৬-২০২৫ দুপুর ২:১৮

আজ মঙ্গলবার (১০) জুন ভোর সাড়ে ৬টার দিকে ৯৭/১ সীমান্ত পিলার এলাকা দিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার জয়রামপুর-আনন্দবাস গ্রামের সীমান্ত দিয়ে ১২ জন বাংলাদেশি পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

পরে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) খবর পেয়ে তাদের উদ্ধার করে মুজিবনগর থানায় হস্তান্তর করেছে।

পুশ ইন হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে -

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার ফুলমতি গ্রামের রহমত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪২), জাহাঙ্গীর আলমের স্ত্রী শাহাজাদী খাতুন (৩০), ছেলে মিরাজ আলী (১৫), একই থানার কবুরামাবুদ গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী লাভলী খাতুন (৪২), ছেলে হাছেন আলী (২০), বাবুল হোসেন (২৪), বাবুল হোসেনের স্ত্রী জেনমিন খাতুন (২০), ছেলে জহিদ হোসেন (৩), জাকির হোসেন (১), হাছেন আলীর স্ত্রী জান্নাতী খাতুন (১৮), ১০ দিন বয়সী মেয়ে হাসিনা খাতুন, শহরের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আজিজুল ইসলামের ছেলে ইয়াসিন হোসেন (২৫)।

মেহেরপুর জেলার মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি জানিয়েছেন পুশ ইন হওয়া ব্যক্তিদের কেউ ১০ বছর আগে, কেউ ১৫ বছর আগে ভারতে গিয়েছিল কাজের সন্ধানে। পুশ ইন হওয়া ব্যক্তিরা ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতো বলে জানান।

অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন তিনি বলেন যে, পুশিন হওয়া ব্যক্তিরা তারা বাংলাদেশী বলে দাবি করেছে। আমরা তাদের কাগজপত্র সঠিকভাবে যাচাই-বাছাই করার জন্য মেহেরপুর মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন যে, ভারতের রাঙ্গেরপোতা ১৬১ বিএসএফকে পতাকা বৈঠকের জন্য  চিঠি দিয়েছি। তারা চিঠি জবাব দিলে পতাকা বৈঠকের মাধ্যমে আইনি পদক্ষেপ নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ