আদালতে মামলা করায় হত্যার হুমকি
সাভারে পাওনা টাকার দাবিতে আদালতে মামলা দায়ের করায় নাসির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার এঘটনায় সাভার মডেল থানায় ভুক্তভোগী নাসির উদ্দিন একটি জিডি করেছেন।
ভুক্তভোগী আদালতে মামলার আরজিতে লিখিত অভিযোগে উল্লেখ করেন, মোঃ মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে ১৮ লাখ টাকা ধার দেন। সেই টাকা ফেরত চাইলে মিজানুর রহমান নানা রকম টালবাহানা শুরু করে। এতে টাকা ফেরত পেতে মিজানুরের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নাসির উদ্দিন।
সেই মামলার জের ধরে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনে মিজানুর রহমানের পরিচিত দাবি করে ভুক্তভোগী নাসিরকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। এছাড়াও আইন-আদালতকে অবমাননাকর কথাও বলেন তিনি।
ভুক্তভোগী নাসির উদ্দিন বলেন, আমি এখন অনেকটাই ভয়ে আছি। পাওনা টাকা চেয়ে আদালতে মামলা দায়ের করায় আমাকে গালিগালাজ ও হত্যার হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা।
এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ