ঢাকা বৃহষ্পতিবার, ৫ মার্চ, ২০২৬

সমঝোতা চলছে, সব ইসলামী দলগুলোর একটি ভোট বাক্স থাকবে ঃ মুজিবুর রহমান


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১১-৬-২০২৫ বিকাল ৬:২

জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচনে সমস্ত ইসলামী দলগুলোকে একত্রে করে সমঝোতা করে একটি ইসলামী ভোট বাক্স থাকবে। সেই সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি। অনেক দূর সফলতা অর্জন হয়েছে। আল্লাহ যদি কবুল করে এইটা হবে ইনশাআল্লাহ।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে ঈশ্বরদীর আলহাজ্ব টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর ধরে দেশের মানুষ শাসকদের দ্বারা নির্যাতিত হয়েছে। সবাই আশ্বাস দিয়েছে কিন্তু জনগণের আকাঙ্খা পূরণ করতে পারেনি। গণতন্ত্রকে হত্যা ও দাফন দু’টিই করেছিল হাসিনা। ২০১৪ সালে বিনাভোটে ১৫৩ জন এমপি হন। ২০১৮ সালের নির্বাচন নিশিরাতের ভোট। পৃথিবীর ইতিহাসে রাতের বেলায়  কোথাও ভোট হয়নি। কিন্তু শেখ হাসিনা করেছে।  যেসব দলকে সংসদে দেখা হয়েছে জনগণ তাদের এখন আর চায় না। 
 নেতাকর্মীদের উদ্দেশ্য করে সাবেক এ এমপি বলেন, রাসুল (স:) লোকজনকে ঐক্যবদ্ধ করতে বিভিন্ন মেলায় হাটে বাজাওে হেঁটে হেঁটে কাজ করেছেন। আপনারাও জনগণকে ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে কাজ করবেন। গাজায় নির্বিচারে গণহত্যা করা হচ্ছে।  মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। রাসুলের আদর্শ ও কুরআনের আইন চালু করতে হবে। সকল টার্গেট হবে আল্লাহর আইন চালু করা। কুরআনকে জাতীয় সংসদে পাঠাতে হবে। তবেই দেশে শান্তি ফিরে আসবে।
ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমীর ড. অধ্যাপক নুরুজ্জামান প্রামাণিকের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা জামায়াতে আমীর, পাবনা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল, নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান,  পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি, পাবনা পৌরসভার মেয়র প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল গাফ্ফার খান, পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ, এসএম সোহেল, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, দেশ বরেণ্য বিশিষ্ট সংগীত শিল্পী ওবায়দুল্লাহ তারেক প্রমুখ।

এমএসএম / এমএসএম

গ্রামীণ অর্থনীতিতে সহায়তা: মনপুরায় ব্র্যাকের হাঁস বিতরণ কর্মসূচি

ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় বরখাস্ত শিক্ষকের

সাতকানিয়ার সাঙ্গু নদে নিষিদ্ধ জালের থাবা,হুঁশ নেই মৎস কর্মকর্তার

সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরলেন ১৪ জেলে

‎বরগুনায় অবৈধ কাঠ কয়লার কারখানায় ১ লাখ টাকা জরিমানা

আমের মুকুলের ঘ্রাণে প্রাণবন্ত নাঙ্গলকোট

শেরপুরে সাঁতারের জন্য পুকুর লিজ মুক্ত করার দাবিতে শিশুদের মানববন্ধন অনুষ্ঠিত

বইমেলায় পাঠকের নজরে মাসুদ রানা'র থ্রিলার উপন্যাস ডাবল জিরো

শ্যামনগরে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

নপুরায় ভিক্ষার টাকায় চলে জীবন: সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারের পাশে যুব রেড ক্রিসেন্ট

বাম্পার ফলনেও হাসি নেই, ন্যায্য দাম না পেয়ে বিপাকে বকশীগঞ্জের আলুচাষি

কুমিল্লায় পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

গাজীপুরে সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন